বসন্তে বৃষ্টির পূর্বাভাস! ভিজবে বাংলার সাত জেলা! কোথায়, কবে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন

কলকাতা- বসন্তে আবহাওয়ার খামখেয়ালিপনা! বসন্তের আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি (সোমবার ও মঙ্গলবার) রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ— এই দুইয়ের সাঁড়াশি চাপে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন ও ওডিশা সীমান্তবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

উত্তরবঙ্গ: দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। তবে এই বৃষ্টি খুব ভারী হবে না বলেই আশ্বস্ত করেছেন আবহবিদরা। মূলত হালকা থেকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।

সকালে ও রাতে যেটুকু শীতের আমেজ ছিল, তাও এবার বিদায় নেওয়ার পথে। আবহাওয়া দফতরের ইঙ্গিত, আগামী দু-দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

চলতি সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছবে। আর দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

কলকাতায় শীতের আমেজ ইতিমধ্যেই উধাও। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে থাকলেও, দিনের বেলা তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। সপ্তাহের শেষ দিকে মহানগরীর পারদ আরও চড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আপাতত আকাশ আংশিক মেঘলা থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা ও শিশির থাকলেও বেলা বাড়লে গরম অনুভূত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *