Operation Sindoor: ভারতের আসলে তিন শত্রু! এ কী বললেন ভারতের সেনাপ্রধান!

Kolkata – পাকিস্তানের সামরিক সরঞ্জামের ৮১ শতাংশই চিনের তৈরি এবং চিন তাদের সামরিক প্রযুক্তি পরীক্ষা করার জন্য পাকিস্তানকে “লাইভ ল্যাব” হিসেবে ব্যবহার করছে! ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন সেনাবাহিনীর উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পহেলগাঁওয়ের ঘটনার জবাবে ভারত অপারেশন সিদুঁরের মাধ্যমে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায়।

ভারতের এই অভিযানে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিন-সহ অন্যন্য জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়।

এই প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল সিং বলেন, “অপারেশন সিঁদুর থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে। নেতৃত্বের কৌশলগত বার্তা স্পষ্ট ছিল। মোট ২১টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে নয়টি লক্ষ্যবস্তুকে আমরা নিশানা করেছিলাম।

শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই নয়টি লক্ষ্যবস্তুতেই আমাদের নিশানা আবদ্ধ থাকবে।’তিনি এও দাবি করেন যে, অপারেশন সিঁদুর চলাকালীন ভারত একটি নয় বরং ৩ টি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেছে।

তিনি বলেন, “আমাদের একটি সীমান্ত ছিল এবং দুটি প্রতিপক্ষ ছিল, আসলে তিনটি। পাকিস্তান সামনে ছিল। চিন তাদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছিল। পাকিস্তানের ৮১ শতাংশ সামরিক সরঞ্জাম চিনের তৈরি। চিন অন্যান্য অস্ত্রের বিরুদ্ধে তাদের অস্ত্র পরীক্ষার জন্য একটি ‘লাইভ ল্যাবের’ মতো পাকিস্তানকে ব্যবহার করেছে। তুরস্কও সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *