ভারত-পাকিস্তান ম্যাচ কি হওয়া উচিত? সৌরভের উত্তরে হইচই পড়ে গেল গোটা দেশে

পাকিস্তানের সঙ্গে ক্রিকেট! সারা দেশ চাইছে না, তবে বিসিসিআই চাইছে!

এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাক। তা নিয়ে চলছে তীব্র আলোচনা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেনি ভারত। তাহলে এশিয়া কাপে খেলবে কেন? ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বোর্ডের দুই রকমের নীতির সমালোচনা করেছেন। বলেছেন, ”আমার মতে যদি খেলা না হয়, তাহলে কোথাও খেলা উচিত নয়।”

এশিয়া কাপের ভারত-পাক ম্যাচের ক্রীড়াসূচি ঘোষিত হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে তীব্র আলোড়ন। উঠে আসছে পহেলগাঁওয়ের সন্ত্রাস হামলার প্রসঙ্গ। এবার ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, ”ভারত-পাক খেলা হচ্ছে সেটা ঠিক আছে। পহেলগাঁওয়ের মতো ঘটনা হওয়া কখনওই উচিত নয়। সেই সঙ্গে বলতে পারি, খেলা বন্ধ হওয়াও ঠিক নয়। আমার মতে স্পোর্টস মাস্ট গো অন। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া দরকার। সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য ভারত কঠিন পদক্ষেপ করেছে।”

সৌরভ এমন দাবি করতে তাঁকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। উল্লেখ্য, এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর ফাইনাল। গ্রুপ এ- তে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান।১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *