তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ! কে এই তারেক রহমান? বাংলাদেশের মসনদে খালেদা-পুত্র

ঢাকা- বাংলাদেশের মসনদে বিএনপি। সব থেকে বড় চমক, প্রায় তিনদশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে পদ্মাপার।

তারেক রহমান, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। কে এই তারেক রহমান? তাঁর মা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাঁর বাবা জিয়া উর রহমান ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি।

তারেক রহমানকে এক সময়ে কারাবাস, নির্বাসনে যেতে হয়েছিল। হাসিনার সভায় গ্রেনেড হামলার চক্রী হওয়ার অভিযোগে।

১২ ফেব্রুয়ারি ভোট হয় বাংলাদেশে। ঐতিহাসিক সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ জয় নিশ্চিৎ।

প্রায় দুদশক পর বাংলাদেশের সরকারে শাসক দলের পরিবর্তন হচ্ছে। জয়ের আভাস পেয়েই তারেক তাঁর দলের কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন।

তাঁর দল জানিয়েছে, বিএনপি এই নিরঙ্কুশ জয়ের পরেও কোনও বিজয় মিছিল করবে না। খালেদা পুত্র তারেক রহমান বগুড়া-৬ এবং ডাকা-১৭ থেকে লড়াই করেছিলেন প্রার্থী হিসেবে। জয় ছিনিয়ে এনেছেন দুই আসনেই।

১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৬ থেকেই ভোট লড়েছেন খালেদা জিয়া। তারেকের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। পড়াশোনা করেন ঢাকার বিএএফ শাহিন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

২০০৭ সালে, সেনা-সমর্থিত সরকারের অধীনে দুর্নীতিবিরোধী অভিযানের সময় দীর্ঘ কারাবাসে ছিলেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।

দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুর আগে দেশে ফিরে আসেন তারেক। এর পর মায়ের মৃত্যুতে বিএনপির শীর্ষ পদে বসেন। বিএনপি আগেই ঘোষণা করেছিল, ক্ষমতায় এলে খালেদা পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *