টানা শীত এবার পড়বে না বাংলায়! চলতি সপ্তাহে বদলে যাবে আবহাওয়া, মৌসম ভবন কী জানাল জেনে নিন

কলকাতা – ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে তাপমাত্রা কমবে। তেমনই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় দিটওয়া শক্তি হারিয়েছে ইতিমধ্যেই। এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও রাজ্যের আবহাওয়ায় তারতম্য হচ্ছে বলে মত হাওয়া অফিসের। আগামী কয়েক দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে খবর।

চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে পড়বে বলে খবর। যদিও এই সময় কলকাতার রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। তবে সেই তাপমাত্রা ধীরে ধীরে নামবে বলে খবর। গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। বুধবার সেই তাপমাত্রাই কমে ১৭ ডিগ্রির ঘরে চলেছে।

সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বেলা বাড়লে রোদের তেজ বাড়বে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ চলবে পাহাড়ে।

যদিও জানা যাচ্ছে, এবার বঙ্গে একটানা শীত পড়বে না। অর্থাৎ কিছুদিন পর পরই আবহাওয়ার খামখেয়ালীপনা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *