মাসখানেক ধরে এক ছাদের নিচে থাকছেন না যশ – নুসরত! বিচ্ছেদ কি তাহলে সময়ের অপেক্ষা?

কলকাতা – মাসখানেক ধরেই টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, যশ-নুসরতের সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে। বিচ্ছেদ জল্পনার রেশ কিছুতেই থামছে না। জানা গেল, তাঁদের সম্পর্ক নাকি নতুন বাঁকে মোড় নিয়েছে। মাসখানেক ধরেই একছাদের তলায় থাকছেন না যশ-নুসরত।

তারকাজুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া! যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান নাকি একে-অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না, নেটপাড়ার সেই আবিষ্কার থেকেই জল্পনার সূত্রপাত। তার ওপর তাঁদের আলাদা ঘুরতে যাওয়ার খবর। মা-বাবা, বোন এবং ছেলে ঈশানকে নিয়ে নুসরত গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে। অন্যদিকে, যশ তাঁর প্রথমপক্ষের ছেলে রায়াংশকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে বেড়াতে।

ডিসেম্বর মাস থেকেই নাকি আলাদা বাড়িতে থাকছেন যশ-নুসরত। অভিনেত্রী থাকছেন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। অন্যদিকে যশ ফিরে গিয়েছেন তাঁর পুরনো আবাসনে।

যশের প্রাক্তন সম্পর্ককে ঘিরেই নাকি নুসরতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। এমনকী নায়ক যখন মুম্বইতে ছিলেন, তখন নাকি অভিনেত্রী সঙ্গীর পেছনে গুপ্তচরও লাগিয়েছিলেন! আসলে অভিনেত্রী একসঙ্গে থাকার জন্য বেশ কিছু শর্ত দিয়েছিলেন। কিন্তু সেসব নাকি মানতে নারাজ অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *