কোহলি এখনও কোহলিই! আবার বড় রান বিরাটের, সিরিজ পকেটে পুরল ভারত

কলকাতা- বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে জয় পেল ভারত।

এই জয়ের ফলে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল তাঁর প্রথম ODI সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

অন্যদিকে, বিরাট কোহলি করলেন তাঁর ৭৬তম ODI হাফসেঞ্চুরি। এর আগের দুই ম্যাচেও তিনি সেঞ্চুরি করেছিলেন।

এদিন দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (৭৫) এবং যশস্বী জয়সওয়াল শক্তিশালী ভিত গড়ে দেন।

এর পর জয়সওয়াল (১১৬) এবং কোহলি (৬৫) অসাধারণ ব্যাটিং করে দলকে সহজ জয় এনে দেন।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ২৭০ রানে। প্রোটিয়াদের পক্ষে একা লড়াই করেন ওপেনার কুইন্টন ডি কক, যিনি একটি দুর্দান্ত ১০৬ রানের ইনিংস খেলেন।

অধিনায়ক কেএল রাহুল এবং কোচ গৌতম গম্ভীরের ভরসার যোগ্য প্রতিদান দিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা (৪ উইকেট) এবং কুলদীপ যাদব (৪ উইকেট) ৪টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যটিং অর্ডারকে ধসিয়ে দেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন প্রথম ODI সেঞ্চুরি হাঁকানো জয়সওয়াল। সিরিজ সেরা হন কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *