মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে যুম্নাম খেমচাঁদ সিংকে বাছল বিজেপি

কলকাতা- মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী যুম্নাম খেমচাঁদ সিং-এর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।

মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে নেতা নির্বাচিত করা হয়েছে। গত বছরের ৯ ফেব্রুয়ারি এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। প্রায় এক বছর পর ফের গণতান্ত্রিক সরকার ফেরার পথে মণিপুরে।

মণিপুরের ৬০ সদস্যের বিধানসভায় বিজেপির বর্তমান শক্তি ৩৭। ২০২২ সালের নির্বাচনে বিজেপি ৩২টি আসন জিতলেও পরে জেডিইউ-এর ৫ জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাতত্ত্বের দিক থেকে তারা অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।

মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধি খেমচাঁদ সিং মণিপুরের রাজনীতিতে একজন পরিচিত মুখ। এর আগে জাতিগত হিংসার জেরে উত্তপ্ত পরিস্থিতির কারণে এন বীরেন সিং গত বছরের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। এরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *