রাজ্য বিজেপিতে বেনজির ঝামেলা! দিলীপ ঘোষকে ‘ক্লোজড চ্যাপ্টার’ বললেন সৌমিত্র খাঁ!

কলকাতা- রাজ্য বিজেপিতে বেনজির কোন্দল। দিলীপ ঘোষের দিঘা সফর নিয়ে এখনও চর্চা তুঙ্গে। চলছে আক্রমণ-পালটা আক্রমণ। আর এবার সাংসদ সৌমিত্র খাঁকে একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, “যারা গোটা রাত একজনের সঙ্গে কাটিয়ে সকালে অন্যজনের কাছে যায়, তাঁর কাছে জ্ঞান শুনব না।” তিনি আরও বলেন, “ওসব লোককে বিজেপি পোষে।” পালটা দিতে ছাড়েননি সৌমিত্র। তিনি বললেন, “দিলীপ ঘোষ বাংলার রাজনীতির ক্লোজড চ্যাপ্টার।”

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের তাবড় তাবড় নেতা থেকে কর্মী-সমর্থক, সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দলবদলের জল্পনা। সৌমিত্র খাঁ তাঁকে ‘ভোগী’ বলে আক্রমণ করেছিলেন। পালটা দেন দিলীপও। সৌমিত্রর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। তিনি।

দিলীপ আরও বলেছিলেন, “একটা সময়ে যারা মমতার বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন তাঁরা দিলীপকে জ্ঞান দেবে! দিলীপ সচ্চা হিন্দু নেতা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *