সারাদিনে কতক্ষণ খোলা দিঘার জগন্নাথ মন্দির? ভোগ কী কী? সব তথ্য জেনে নিন

কলকাতা- অক্ষয় তৃতীয়ায় হয়েছে উদ্বোধন। দিগাৎ জগন্নাথ মন্দিরে ইতিমধ্যে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। দিঘার জগন্নাথ মন্দির নিয়ে এখন বাংলার মানুষের প্রবল উৎসাহ। উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। এবার মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস জানালেন বেশ কিছু জরুরি তথ্য। মন্দিরে কখন পুজো দিতে পারবেন ভক্তরা, কী কী ভোগ থাকবে, প্রসাদই বা কী, সবই জানালেন তিনি।

পুরীর জগন্নাথ মন্দির ভোর ৬টা থেকে খোলে, দিঘার মন্দিরও খুলবে একই সময়ে। ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

দুপুরে ৫৬ রকমের ভোগ দেওয়া হচ্ছে। পাঁচ বার ভোগ দেওয়া হয়। খাজা পুরীর ঐতিহ্য। বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেড মার্ক থাকবে সন্দেশ আর গজা। সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *