‘যুদ্ধ কখনও কোনও সমস্যার সমাধান করেনি,’ ভারত – পাকিস্তানকে বার্তা রাষ্ট্রসঙ্ঘের

কলকাতা – ভারত-পাকিস্তান রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল। দুই পড়শি দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। আর সেই সম্ভাবনা এড়াতে এবার বার্তা দিল রাষ্ট্রসংঘ।

রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস সোমবার এক বিবৃতি জারি করে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৭ জনের মৃত্যুর তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, এই হামলার জন্য দায়ীদের অবশ্যই আইনানুগ উপায়ে বিচারের আওতায় আনতে হবে।

তিনি এও জানিয়েছেন, যুদ্ধ কোনও সমাধান নয়। ভারত-পাকিস্তান ২ পক্ষকেই সামরিক সংঘাত এড়াতে আবেদন জানিয়েছেন তিনি। গুতেরেস উল্লেখ করেছেন যে, সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে সর্বোচ্চ।

পহেলগাঁও কাণ্ডের এক সপ্তাহ পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেছিলেন আন্তোনিও গুতেরেস। সেই সময় তিনি পহেলগাঁও হামলার কঠোর নিন্দা করেছিলেন। তবে রাষ্ট্রসংঘের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *