কলকাতা- পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করল ভারত। বিবৃতি দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার। এয়ার ডিফেন্স সিস্টেম দিশেহারা পাকিস্তান।
কেন্দ্রীয় সরকার বিবৃতি জারি করে জানায়, গতকাল রাতে জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পাঠানকোট ছাড়া পঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক জায়গায় ড্রোন হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা নষ্ট করা হয় ড্রোনগুলি। এই হামলার ফলস্বরূপ পালটা হামলা চালিয়ে পাকিস্তানের লাহোর সহ একাধিক শহরে এইচকিউ-৯ মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিট ধ্বংস করল ভারত। এই এয়ার সিস্টেমটি তৈরি করেছিল চিন। অপারেশনের জন্য ভারত ব্যবহার করেছে ইজরায়েল তৈরি ‘হারপি’ ড্রোন।
আজ সকালে পঞ্জাবের অমৃতসরের মাখান উইন্ডি গ্রাম থেকে মিসাইলের অংশ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১টা নাগাদ কমপক্ষে ৫ বার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে পাকিস্তানকে প্রত্যাঘাতের পর কাশ্মীর সীমান্তে হামলার পরিমাণ আরও বাড়িয়েছে পাক সেনা। তবে ভারতীয় সেনার তরফে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা।
পহেলগাঁওয়ে জঙ্গিহানায় হানার পর জবাব দিচ্ছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরও থেমে নেই ভারতের সশস্ত্র বাহিনী। কমপক্ষে ৭০ জন জঙ্গির প্রাণহানির খবর মিলেছে।
