গড়িয়ায় চায়ের দোকানে নার্সকে ধর্ষণ! চায়ে মাদক মিশিয়ে রাতের অন্ধকারে ভয়ঙ্কর কাণ্ড

কলকাতা – চায়ের সঙ্গে মাদক মিশিয়ে এক নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগ নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায়। একটি চায়ের দোকানে এই কাণ্ড ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে।

অভিযোগ পেতেই তদন্তে পুলিশ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিনই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে দু’জনেরই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায় রয়েছে ওই চায়ের দোকান। দোকানের মালিকের নামেই উঠেছে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এই দোকানেই মঙ্গলবার রাত ১০টা নাগাদ চা খেতে গিয়েছিলেন ওই তরুণী। আগেও প্রায়শই এখানে চা খেতে এসেছেন। সেই সূত্রে চায়ের দোকানের মালিকের সঙ্গে পরিচয়ও হয়েছিল।

ওই তরুণীর স্বামী ভিন রাজ্যে কর্মরত। গতরাতে তিনি ওই দোকানির সহায়তায় স্বামীর কাছে অনলাইনে টাকাও পাঠাতে চেয়েছিলেন। এ নিয়ে দোকানে বসে কথা বলার সময়েই তাঁকে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *