এক কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল TATA, ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ

কলকাতা- টাটা গ্রুপের পরিচালনাধীন এয়ার ইন্ডিয়া। সেই এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে আহমেদাবাদে। টাটা গ্রুপের তরফ থেকে জানানো হয়েছে, ‘এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এ দুর্ঘটনার জেরে আমরা শোকাহত। এই সময় কোনও শব্দই যথেষ্ট নয় এই দুঃখকে প্রকাশ করার জন্য। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের পাশে রয়েছি। আহতদের জন্য প্রার্থনা করছি। আমরা মৃতদের পরিবারের জন্য ১ কোটি টাকা করে দেব। যাঁরা আহত হয়েছেন তাঁদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা আমরা করব। আমরা নিশ্চিত করছি তাঁদের সব চিকিৎসার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গেই বিজে মেডিক্যালের হস্টেল তৈরিতে আমরা সহায়তা করব।’

‘আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছি।’ এক্স বার্তায় জানিয়েছেন এন চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান। এদিন বিমানবন্দর থেকে টেকঅফের পরে ভেঙে পড়ে বিমান। দাউ দাউ করে জ্বলে যায় সেটি। একেবারে চুরমার হয়ে যায় বিমান। ডাক্তারদের হস্টেলের উপর আছড়ে পড়ে বিমানটি। প্রচুর বিদেশি নাগরিক ছিলেন ওই বিমানে। তাঁদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন। শেষ সময় মে ডে কল করেছিলেন পাইলট। কিন্তু শেষ রক্ষা হল না। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। একের পর এক মৃত্যু। যে হস্টেলের উপর ভেঙে পড়ে সেখানকার আবাসিক একাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *