কলকাতা – শুক্রবার সকালে আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার যেখানে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ছিল, এদিন সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
বিমানবন্দর থেকে মোদি সোজা চলে যান মেঘানিনগর এলাকার দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর আহমেদাবাদ সিভিল হাসপাতালেও যান মোদি। সেখানে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি।
এই হাসপাতালেই ভর্তি রয়েছেন বিশ্বাস কুমার রমেশ। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী এই রমেশ।
প্রসঙ্গত, গতকালের এই মর্মান্তিক দুর্ঘটনার পর এখনও অনেক যাত্রীর দেহ শনাক্ত করা যায়নি। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। সুত্রের খবর, দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে।
