জ্যামে আটকে ফ্লাইট মিস! অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতে ঘুরতে আসা তরুণী

কলকাতা – জনবহুল শহরের রাস্তার ট্রাফিকে দীর্ঘক্ষণ আটকে থাকার যন্ত্রণা ভোগ করেছেন অনেকেই। কিন্তু এই যন্ত্রণাও যে কখনও আশীর্বাদ হয়ে যেতে পারে তা এখন ভূমি চৌহানের থেকে ভাল আর কেই বা জানে।

ভারুচের বাসিন্দা ভূমি এদিন আটকে পড়েছিলেন আহমেদাবাদের টাইট ট্রাফিকে। আর সেই জন্যই মিস হয়ে যায় তাঁর লন্ডনগামী বিমান, যে বিমানটি উড়ান নেওয়ার পরপরই ভেঙে পড়ে ২৪২ জন আরোহীকে নিয়ে। ভয়াবহ এই দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যান ভূমি।

এদিন এই অভিশপ্ত এআই১৭১ বিমানটিতে চেপেই লন্ডনে যাওয়ার কথা ছিল ভূমির। সেখানে তিনি নিজের স্বামীর সঙ্গে বাস করেন। প্রায় দুবছর পর ছুটিতে ভারতে ঘুরতে এসেছিলেন তিনি। এবার ছিল লন্ডনে ফেরার পালা। কিন্তু ব্যস্ত ট্রাফিকের কারণে বিমানবন্দরে পৌঁছাতে তাঁর ১০ মিনিট দেরি হয়ে যায়।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্লাইটটি ১.১০ মিনিটে টেক-অফ করার কথা ছিল। আমি ধরতে পারিনি ফ্লাইটটি, সেই জন্য মনটাও খারাপ হয়ে গিয়েছিল। আমি যখন এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসছিলাম তখন জানতে পারি দুর্ঘটনার ব্যাপারে। আমার গণপতিজি বাঁচিয়েছেন আমায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *