বাবা, মা, ছেলের দেহে খুলছে বাড়িতে! কসবায় মর্মান্তিক ঘটনা, মৃতদেহের পাশ থেকে উদ্ধার সুইসাইড নোট

কলকাতা – একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কসবা এলাকায়। এদিন কসবা থানায় খবর আসে ৫০ রাজডাঙা গোল্ড পার্ক, কলকাতা-১০৭-এর ২য় তলে বসবাসকারী একটি পরিবারের সদস্যরা সকাল থেকে ফ্ল্যাটের দরজা খুলছে না। এরপরই সেখানে যায় পুলিশ। 

সেখানে গিয়ে দেখা যায় যে, ফ্ল্যাটের কোলাপসিবল গেটটি ভিতর থেকে তালাবদ্ধ এবং কাঠের দরজাটিও ভিতর থেকে বন্ধ। এরপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশ কোলাপসিবল গেট এবং কাঠের দরজা ভেঙে ফেলে।

দরজা খোলার পর দেখা যায়, একজন পুরুষ ডাইনিং হলের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে জানা যায় তার নাম শরজিত ভট্টাচার্য। বয়স প্রায় ৭০ বছর। এরপর একই ফ্ল্যাটের একটি ঘরের ভিতরে আরও দু’জনের দেহ উদ্ধার হয়। তাদের মধ্যে  একজন মহিলা ও একজন পুরুষ। তারা শরজিত ভট্টাচার্যের স্ত্রী গার্গী ভট্টাচার্য এবং পুত্র আয়ুষ্মান ভট্টাচার্য। 

হোমিসাইড স্কোয়াড, ডিডি-র অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন। চিকিৎসক জানিয়েছেন তিনজনই মৃত। প্রকৃত মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে। এই বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শরজিত ভট্টাচার্য আগে প্রপার্টি ব্রোকার হিসেবে কাজ করতেন। একটি নোটও পাওয়া গেছে যেখানে উল্লেখ রয়েছে যে তারা স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে যাচ্ছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *