কলকাতা- লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দিন শেষ! বাড়িতে বসে মোবাইলেই দেওয়া যাবে ভোট!
বিহারে সেই সুবিধাই চালু হতে চলেছে ভোটারদের জন্য। বিহার ভারতের প্রথম রাজ্য হতে চলেছে যেখানে মোবাইল-ভিত্তিক ই-ভোটিং চালু করা হবে।
২৮ জুন পুরসভা নির্বাচনের সময় এই ব্যবস্থা চালু করার কথা চিন্তা ভাবনা করছে বিহার নির্বাচন কমিশন।
সরকারি সূত্র অনুযায়ী, ২৮ জুন আসন্ন পুরসভা ও স্থানীয় নির্বাচনে এই ব্যবস্থা শুরু হবে। যার মাধ্যমে যোগ্য ভোটাররা তাদের স্মার্টফোন ব্যবহার করে অন্য জায়গা থেকে ভোট দিতে পারবেন।
অভিবাসী শ্রমিক, গর্ভবতী মহিলা, বয়স্ক ভোটার এবং প্রতিবন্ধী ব্যক্তি সহ যোগ্য ভোটাররা একটি নিরাপদ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন।
সি-ড্যাক এবং বিহার রাজ্য নির্বাচন কমিশন দ্বারা তৈরি, এই সিস্টেমটি সুরক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ব্লকচেইন, মুখের স্বীকৃতি এবং লাইভ ফেস স্ক্যান ব্যবহার করা হবে।
