মেঘালয় কাণ্ডের ছায়া! বিয়ের এক মাসের মধ্যে দেহ উদ্ধার স্বামীর! এবারও কি বিশ্বাসঘাতক স্ত্রী!

কলকাতা- আবার কি তা হলে সোনম-রাজার ঘটনার মতোই হাড়হিম কাণ্ড! বিয়ের একমাসের মধ্যে অন্ধপ্রদেশের এক যুবকের রহস্যজনক মৃত্যু!

এক সপ্তাহ ঘরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। মেঘালয়ে হানিমুন হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে একই ধাঁচে আরও একটি খুনের খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবকের স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। পেশায় প্রাইভেট ল্যান্ড সার্ভেয়ার ৩২ বছর বয়সি তেজেশ্বরের সঙ্গে বিয়ে হয়ে ঈশ্বর্যর। ১৭ জুন বিয়ের একমাসের মাথায় হঠাৎ করে নিখোঁজ হয়ে যান ওই যুবক। তার পর বাড়ি থেকে বেশকিছুটা দূরে একটি খাল থেকে উদ্ধার হল তেজেশ্বরের দেহ।

মৃত যুবকের পরিবারের অভিযোগ, আগে থেকেই ঈশ্বর্যার সঙ্গে এক ব্যাঙ্ককর্মীর প্রেমের সম্পর্ক ছিল। পাশাপাশি তেজেশ্বরের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। প্রথমে ফেব্রুয়ারিতে তেজেশ্বরের সঙ্গে বিয়ে হওয়ার কথা থাকলেও হঠাৎ নিখোঁজ হয়ে যান ঈশ্বর্ষ। পরে ফিরে এসে চলতি বছরের মে মাসে বিয়ে করেন তেজেশ্বরকে।

ঈশ্বর্য ও তাঁর মাকে আটক করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *