গ্যাসের দাম এক ধাক্কায় কমল অনেকটা, জুলাই মাসের শুরুতেই বড়সড় স্বস্তি

কলকাতা- জুলাই মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। মঙ্গলবার সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ৫৮.৫০ টাকা করে কমেছে।

এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৮২৬ টাকা থেকে কমে হয়েছে ১৭৬৯ টাকা।

দিল্লিতে আগে যেখানে দাম ছিল ১৭২৩.৫০ টাকা, সেটা কমে বর্তমানে হয়েছে ১৬৬৫ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৭৪.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৬১৬ টাকা।

এই নিয়ে চলতি বছর মোট তিনবার কমল বাণিজ্যিক গ্যাসের দাম। এপ্রিল মাসে দাম কমানো হয়েছিল ৪১ টাকা। জুনে কমানো হয় ২৪ টাকা।

হোটেল-রেস্তোরাঁ ও কেটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। ফলে দাম ফের কমায় ব্যবসায়ীদের চাপ কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *