আফ্রিকা, মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর মশা কলকাতায়! পুরসভার বিশেষজ্ঞরা যা হদিশ পেলেন, শুনলে আঁতকে উঠবেন

কলকাতা – কলকাতায় এমন মশার হদিশ মিলবে, তা ভাবতেই পারছেন না বিশেষজ্ঞরা। সাধারণত দক্ষিণ আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যে মশার প্রকোপ দেখা যায়, সেই বিপজ্জনক মশার খোঁজ এবার পাওয়া গেল খাস কলকাতায়!

পুরসভার পতঙ্গবিদদের পরীক্ষায় উঠে এসেছে এমনই চমকে দেওয়ার মতো তথ্য। কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে পাওয়া গিয়েছে বিরল প্রজাতির এডিস ভিকটেটাস মশার লার্ভা।

জানা যাচ্ছে, শহরের নিয়োগী রোডের একটি বাড়ির ফুলের টবেই মেলে সেই লার্ভা। প্রায় দশ দিন আগে সন্দেহ হওয়ায় সেটিকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগের ল্যাবরেটরিতে। ‘মশা ঘরে’ রাখা হয় নমুনাটি।

পর্যায়ক্রমে লার্ভা থেকে পিউপা ও পরে প্রাপ্তবয়স্ক মশা বের হয়। তারপরই নিশ্চিত হন পতঙ্গবিদরা, এটি সাধারণ কোনও দেশি মশা নয়। কলকাতা পুরসভার এক পতঙ্গবিদ জানান, এটি ডেঙ্গি ছড়াতে সক্ষম এক অত্যন্ত ভয়ানক মশা। এডিস এজিপ্টাইয়ের মতোই এটি ডেঙ্গির বাহক।

এই মশার শরীরে থাকা ভাইরাস মানুষের রক্তে ঢুকে গেলে জিকা, চিকনগুনিয়া ও ইয়েলো ফিভারের মতো মারাত্মক রোগও ছড়িয়ে পড়তে পারে। তবে এখনই আতঙ্কের কিছু নেই। কারণ, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত জিকা বা পীতজ্বরের প্রকোপ দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *