কেন ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান? এক মাসের মাথায় জমা পড়ল রিপোর্ট, চলতি সপ্তাহেই সব জানা যাবে!

কলকাতা- ১২ জুনের ভয়াবহ বিমান দুর্ঘটনা কেন ঘটেছিল! বিমানের একজন ছাড়া বাকি সকল যাত্রী, কর্মী, এমনকী মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের বহু পড়ুয়া, কর্মীর মৃত্যু হয়েছে ওই মর্মান্তিক দুর্ঘটনায়।

কেন ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা? কোন গাফিলতিতে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান?

এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তাদের প্রাথমিক রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিয়েছে দুর্ঘটনার প্রায় একমাসের মাথায়। এএআইবি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার পর, প্রাথমিক তথ্য সংগ্রহ করে একটি রিপোর্ট বানানো হয়েছে।

তবে প্রাথমিক তদন্তে কারণ হিসেবে কী বলা হয়েছে? কেন এই দুর্ঘটনা? তা স্পষ্ট জানা যায়নি। ওই রিপোর্ট জনসমক্ষে আসেওনি। জানা গিয়েছে চলতি সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহে ওই রিপোর্ট জনসমক্ষে আসতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *