৫০০ টাকার নোট কি আর পাওয়া যাবে না এটিএমে? জল্পনা সারা দেশে, আসল সত্যিটা কী?

কলকাতা- হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়েছে সম্প্রতি। তাতে দাবি করা হয়েছে, শীঘ্রই এটিএম থেকে পাঁচশো টাকার নোট পাওয়া যাবে না।

সেই মেসেজ ঘিরেই প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে। এই বিষয়ে স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছে কেন্দ্র।

হোয়াটসঅ্যাপের মেসেজে দাবি করা হয়, আরবিআই ৫০০ টাকার নোট ধীরে ধীরে তুলে দিতে চাইছে। এই পাঁচশোর নোটই এখন দেশে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া কাগজের মুদ্রা।

আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী, মোট কাগজের মুদ্রার প্রায় ৪১% এই নোট। বাজারে ছড়িয়ে থাকা নোটের মোট মূল্যের ৮৬% এই নোটে রয়েছে।

এই জল্পনার ফ্যাক্ট চেক করেছে পিআইবি। সেখানে স্পষ্ট বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মেসেজে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। সম্প্রতি আরবিআই একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, বাজারে ১০০ ও ২০০ টাকার নোটের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *