বাংলাদেশের গোপালঞ্জে ব্যাপক সংঘর্ষ, মুজিবের কবর ভাঙতে গিয়ে ঝামেলা, হিংসার বলি ৩

কলকাতা- আবার উত্তাল বাংলাদেশ। হাসিনা-গড় গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত তিন।

বুলেটের জখম নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৯। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে একটি জন সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তাঁরা মুজিবের কবর ভাঙার কর্মসূচিরও ডাক দিয়েছিল। শেখ হাসিনার পতন উদযাপনে অনুষ্ঠিত এই সমাবেশ ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। আওয়ামি লিগ প্রবল প্রতিরোধের মুখে পড়ে তথাকথিত বিপ্লবী ছাত্ররা। অভিযোগ, সভামঞ্চে হামলা চালিয়ে তাঁদের মারধর করে আওয়ামি নেতারা। পরিস্থিতি সামাল দিতে আসে সেনা ও পুলিশ।

আজ ‘জুলাই গণ অভ্য়ুথ্থানে’র এক বছর পূর্ণ হয়েছে। বাংলাদেশে আজ এই দিনটি ‘জুলাই শহিদ দিবস’ হিসাবে পালিত হচ্ছে। গত বছর এই সময়ই হাসিনার পতনের সূচনা হয়েছিল।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা যায়। এনসিপির নেতা-কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক মহম্মদ কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেন। পরে জানা যায় সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে ভর্তি আরও ৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *