আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা! ৫০ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়েছিল ফ্লাইট, পরিণতি হল ভয়ানক

কলকাতা- আচমকাই মাঝ আকাশে নিখোঁজ হয়েছিল রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। সেটির ধ্বংসাবশেষ পাওয়া গেল। বিমানটিতে প্রায় ৫০ জন ছিলেন বলে খবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাইবেরিয়ার সংস্থা আঙ্গারা দ্বারা পরিচালিত এএন-২৪ বিমানটি বৃহস্পতিবার চিন সীমান্ত লাগোয়া আমুর অঞ্চলের শহর টিন্ডায় যাচ্ছিল। পথে আচমকা সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটির হদিস পাওয়া যাচ্ছিল না। আমুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কোনও ভাবেই যাত্রীবাহী বিমানটির পাইলটের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। হেলিকপ্টার দিয়ে চলে তল্লাশি। অবশেষে আমুর অঞ্চলেই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। তাতে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। তার মধ্যেই রুশ বিমান নিখোঁজের খবরে শোরগোল পড়ে গিয়েছে। এর নেপথ্যে ইউক্রেনের হাত রয়েছে কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি রুশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *