লাল কেল্লায় ঢোকার চেষ্টা ৫ বাংলাদেশির! গ্রেফতার করল দিল্লি পুলিশ, স্বাধীনতা দিবসের আগে বড় কাণ্ড

কলকাতা – জোর করে লাল কেল্লায় ঢুকে যাওয়ার চেষ্টা করছিল, এই অভিযোগে, বাংলাদেশি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। প্রত্যেকের বয়স ২০-১৫ বছরের মধ্যেই।

দিল্লি পুলিশ জানিয়েছে, ওই পাঁচ যুবকের কাছ থেকেই বাংলাদেশের নথি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ওই পাঁচ যুবকই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নথি উদ্ধারের পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বাকি তথ্য বিস্তারিত জানার জন্য চলবে জিজ্ঞাসাবাদ।

স্বাধীনতা দিবসের আগে একটি দীর্ঘ সময়ে লাল কেল্লায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। চলতি বছরেও জুলাইয়ের মাঝামাঝি থেকে সেই নিয়ম কার্যকরী হয়েছে। দিল্লি পুলিশের দাবি কড়া নিরাপত্তা পেরিয়ে, নিষেধাজ্ঞা অমান্য করেই ওই পাঁচ যুবক লাল কেল্লায় প্রবেশের চেষ্টা করে। এন্ট্রি পাস থেকে বৈধ কাগজ, তাঁদের কাছে কিছুই ছিল না বলে দিল্লি পুলিশ জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *