অপারেশন সিঁদুর নিয়ে বড় দাবি বায়ু সেনা প্রধানের! জানালেন, পাকিস্তানের কতগুলো বিমান ধ্বংস করেছিল ভারত!

কলকাতা- অবশেষে মুখ খুললেন বায়ু সেনা প্রধান। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ৬টি বিমান ধ্বংস করেছে ভারত, দাবি করলেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এমনই জানালেন ভারতের বায়ুসেনা প্রধান অমর প্রীত সিং। এই ছয়টির মধ‍্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি AEW&C/ELINT বিমান, যা পাকিস্তানের বিশেষ ধরনের সামরিক বিমান।

বায়ুসেনা প্রধান শনিবার জানান, পাকিস্তানের কয়েকটি F16 জেট জ্যাকোবাবাদে এবং একটি AEW&C ভোলারিতে ধ্বংস করা হয়েছিল।

তিনি বলেছেন, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি দুর্দান্ত কাজ করেছে। S-400 সিস্টেম, যা আমরা সম্প্রতি কিনেছি, একটি গেম-চেঞ্জার। পাকিস্তানের কোনও অস্ত্র আমাদের সেই সিস্টেম ভেদ করে আঘাত হানতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *