কলকাতা – আমেরিকা সফরের মধ্যেই পাক সেনা প্রধান মুনির পরমাণু হুমকি দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন , ‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা (কোনও যুদ্ধে) হেরে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।’
আর তিনি এমন একটা দেশে দাঁড়িয়ে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন, যে দেশের রাষ্ট্রপতি নিজেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শান্তিদূত হিসেবে তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছেন। ভারত ও পাকিস্তানের সংঘাত থামাতে নাকি তিনিই সবথেকে বড় ভূমিকা পালন করেছেন বলে একাধিকবার দাবি করেছেন।
শুধু পরমাণু অস্ত্র নয়, মিসাইল নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। তিনি দাবি করেছেন, ভারত বাঁধ তৈরি করলে তাতে ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়বেন। পাকিস্তানের হাতে যথেষ্ট ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করেন মুনির।
পাকিস্তানি সেনাপ্রধান দাবি করেছেন যে ভারত সিন্ধু জলচুক্তি রদ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে ২.৫ কোটি মানুষ অনাহারের শিকার হতে পারেন। সেইসঙ্গে তিনি নাকি বলেছেন, ‘ভারতের বাঁধ তৈরির জন্য অপেক্ষা করব আমরা। যখন বাঁধ তৈরি করবে, তখন ১০টি মিসাইল দিয়ে সেটা গুঁড়িয়ে দেব।’
