কলকাতা- ভরা বর্ষার কলকাতায় আবার ডেঙ্গুর বাড়বাড়ন্ত! শহর কলকাতায় এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।
কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মৃতের নাম স্বরূপ মুখোপাধ্যায় (৭৫)। দক্ষিণ কলকাতার ৬৯ নম্বর ওয়ার্ডের অভিজাত আবাসনের বাসিন্দা ওই বৃদ্ধ। তিনি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ৬ অগস্ট ইএম বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি বালিগঞ্জের সানি পার্কের বাসিন্দা ছিলেন। পেশায় চিত্রশিল্পী।
৮ অগাস্ট মারা যান তিনি। কলকাতা পুরসভা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই আবাসন লাগোয়া একটি নির্মাণকাজ চলছে। সেখানে জমা জলে ডেঙ্গির লার্ভা মিলেছে। কাজ বন্ধের নোটিস পাঠানো হয়েছে।
