কাশ্মীর- জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চশোতিতে মেঘভাঙা বৃষ্টির জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত উদ্ধারকাজের জন্য জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
যেখানে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, সেটি ‘মাছেল যাত্রার’ রুটে হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুরো ঘটনায় সকলেই হতবাক হয়ে গিয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এবার ২৫ জুলাই থেকে ৩০ কিলোমিটার ‘মাছেল যাত্রার’ শুরু হয়েছে। ট্রেক করে ‘মাছেল মাতা’ মন্দিরে (দুর্গা মন্দির) পৌঁছাতে হয়। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের অন্যতম জনপ্রিয় যাত্রা চলার কথা আছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ বিপর্যয়ের জেরে ‘মাছেল মাতা যাত্রা’ স্থগিত করে দেওয়া হয়েছে।
