ডাউনলোড করে রাখুন এই একটা অ্যাপ! এবার থেকে সব রুটে মোবাইল অ্যাপে কাটা যাবে মেট্রোর টিকিট

কলকাতা- পুজোর আগে বড় সুখবর! মেট্রো যাত্রীরা আবার পাবেন উপহার!

এবার থেকে সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট। পাশাপাশি, কাগজের কিউআর টিকিটও মিলবে। কলকাতা মেট্রোর ‘আমার কলকাতা মেট্রো অ্যাপ’ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

এতদিন শুধুমাত্র গ্রিন লাইন, ব্লু লাইন, এবং অরেঞ্জ লাইনেই এই পরিষেবা মিলত। এবার থেকে পার্পেল ও ইয়োলো লাইনেও মোবাইলে টিকিট বুক করা যাবে।

পুজোর আগে শহরে জামা-কাপড় কিনতে আসেন অনেকে। চাপ পড়ে মেট্রোয়। সেই কথা মাথায় রেখে এই পরিষেবা শুরু করল মেট্রো।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের শুরুর দিন সোমবার ২৩৪৮২ জন যাত্রী মোবাইলে কিউআর টিকিট কেটেছেন। যা গত সোমবারে প্রায় দ্বিগুণ। আগের সপ্তাহে সংখ্যাটা ছিল ১১৭৮৭।

কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট লাইনের ভিড় এড়িয়ে স্টেশনে ঢোকার বেশ কিছু আগেই যাত্রীরা গন্তব্যের টিকিট কাটতে পারবেন। সময় বাঁচানোর পাশাপাশি অর্থও সাশ্রয় করতে পারবেন যাত্রীরা। মিলবে টিকিটের মূল্যের উপর ৫ শতাংশ ছাড়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *