কলকাতা- আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রামাণ্য নথি নয়। আধার কার্ডের মর্যাদা নির্ধারিত হয়েছে আইনের মাধ্যমে। আধার কার্ডের মর্যাদা বৃদ্ধি করা সম্ভব নয়। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
বিহারে খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষের নাম বাদ গিয়েছে। এক্ষেত্রে আধারকে পরিচয়ের একমাত্র প্রমাণ হিসাবে ধরা হচ্ছে না বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল আরজেডি। সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাটির শুনানি হয় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। আরজেডির হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। ট
ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসেবে ধরা হোক। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘‘আধারে এত জোর দেওয়া হচ্ছে কেন? নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে আধার কার্ডকেই মান্যতা দেওয়ার নির্দেশ আমরা কখনওই দেব না।’’ ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ, ‘‘আধার আইনে আধারকে যে মর্যাদা দেওয়া হয়েছে, তা বৃদ্ধি করা সম্ভব নয়।’’
