দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন! বন্ধুর ছুরির কোপে প্রাণ গেল স্কুলপড়ুয়ার, মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কলকাতা – দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন!

দুই ছাত্রের মধ্যে বচসা, তর্কাতর্কি। পরিস্থিতি উত্তপ্ত হতেই মারধর। তারই মাঝে ছুরি হাতে এক ছাত্রের উপর হামলার অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু পড়ুয়ার। কীভাবে মেট্রো স্টেশনে ছুরি হাতে ঢুকল পড়ুয়া, স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।

মৃত পড়ুয়া মনোজিৎ যাদব বরানগরের বাসিন্দা। বছর সতেরোর মনোজিৎ বাগবাজার হাইস্কুলের পড়ুয়া। জানা গিয়েছে, প্রতিদিন বন্ধুবান্ধবদের সঙ্গে মেট্রো চড়ে বাড়ি ফিরত সে।

এদিন ফেরার পথে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে বচসা বাঁধে। তার মাঝে ছুরি হাতে আরেক বন্ধু হামলা চালায়। শেষমেশ মৃত্যু হয় পড়ুয়ার। বন্ধুদের দলে থাকা অন্যান্যরা মেট্রো স্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় পড়ুয়াকে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *