দুঃস্বপ্ন তাড়া করছে,” কসবার ল কলেজে আর পড়তেই চান না নির্যাতিতা, পরিবার নিল বড়সড় সিদ্ধান্ত

কলকাতা: ২৫ জুন, ২০২৫। কলেজের মধ্যেই ধর্ষণের শিকার এক ছাত্রী। ঘটনায় অভিযুক্ত কলেজের প্রাক্তনী তথা তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র।

দু’মাস আগে এই খবর সামনে আসতেই গোটা রাজ্যে ঝড় ওঠে। রাতারাতি খবরের শিরোনাম দখল করে কসবা ল’ কলেজ। ঘটনার ঠিক চারমাস পরে নির্যাতিতার পরিবার সূত্রে খবর, তিনি আর ওই কলেজে পড়তে চাইছেন না।

কলেজ চত্বরে পা রাখলেই মনে পড়ছে বিভীষিকাময় সেই সন্ধ্যের কথা। মেয়ের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তাঁরাও সিদ্ধান্ত নিয়েছেন কলেজ পরিবর্তনের।

নির্যাতিতার বাবা জানিয়েছেন, ওই ঘটনার পর প্রথম বর্ষের পরীক্ষা দিতে রাজি রাজি ছিল না মেয়ে। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের তরফে অনেক বোঝানোর পর সে পরীক্ষা দেয়।

কসবা ল’ কলেজের পক্ষ থেকে তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয় আলাদা জায়গায়। পরীক্ষা কোনওমতে দিলেও মেয়ে যে ভীষণভাবে ভেঙে পড়েছে সে কথাও জানান নির্যাতিতার বাবা। তাই মেয়ের মানসিক স্বাস্থ্যের কথা কলেজ বদলের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *