৭৫ লক্ষ মহিলা পাবেন ১০ হাজার টাকা! বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা- বিধানসভা নির্বাচনের আগে বড় চমক। মহিলাদের মন পেতে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাজধানী থেকে ভার্চুয়ালি ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ ঘোষণা করলেন তিনি।

এই প্রকল্পের মাধ্যমে বিহারের ৭৫ লক্ষ মহিলাকে ব্যবসা-বাণিজ্য ও চাষবাস করার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

দিল্লি থেকে এই প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতীশ কুমার রকারের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তীব্র আক্রমণ করেন আরজেডি-ক)

মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার মাধ্যমে প্রতিটি পরিবারের একজন মহিলা সদস্য ব্যবসা-বাণিজ্য এবং চাষাবাদ করার জন্য ১০ হাজার টাকা পাবেন। যদি তাঁরা ব্যবসায় সফল হন, পরবর্তীতে সরকার আরও ২ লক্ষ টাকা অনুদান দেবেন।

কোনও মহিলার স্বামী যদি সরকারি চাকুরে বা আয়করদাতা হন তাহলে এই প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত হবেন। এমনকী যেসব মহিলা আয়কর দেন বা সরকারি চাকরি করেন, তাঁরাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

এই প্রকল্পের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘মোদি ও নীতীশ, দুই ভাই মিলে বিহারের মহিলাদের জীবনযাত্রার মানের উন্নয়ন করব। মা-বোনেদের জন্য নীতীশ কুমার সরকারের এটা বড় পদক্ষেপ। এই প্রকল্পের কথা জানার পর আমি উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম। প্রত্যেক পরিবারের এক মহিলা নিজস্ব উদ্যোগে কিছু করার জন্য এই ১০ হাজার টাকা পাবেন। এর পাশাপাশি নিজের দোকান করার জন্যও ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন।’

তবে এই প্রকল্প নিয়ে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াংকা গান্ধি (Priyanka Gandhi)। তিনি বলেন, ‘বিহারের মহিলাদের এটা বোঝার ক্ষমতা রয়েছে যে ভোটের আগে তাঁদের ঘুষ দেওয়া হচ্ছে। ভোটের পর কেউ আর এই টাকা পাবেন না। একসময় যে মোদি জনকল্যাণমূলক প্রকল্পকে ‘খয়রাতি’ বলে কটাক্ষ করতেন, এখন দেখা যাচ্ছে ভোটে জেতার জন্য প্রতিটি ভোটের আগে তাঁরাই নানারকম ‘ভেট’ দিচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *