দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর কলকাতা, মহিলাদের সুরক্ষায় সেরা তিলোত্তমা! রিপোর্ট দিল এনসিআরবি

কলকাতা- ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। এই নিয়ে পর পর চারবার এই শিরোপা পেল তিলোত্তমা।

দেশজুড়ে মোট ১৯টি শহরকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল। অপরাধ দমনে কলকাতা পুলিশের প্রযুক্তি ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

অসুরক্ষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে কোচি। সেখানে প্রতি এক লক্ষে অপরাধ হয়েছে ৩,১৯২.৪টি। অসুরক্ষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে প্রতি লক্ষে ২১০৫.৩টি অপরাধ হয়েছে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গুজরাটের সুরাট। সেখানে প্রতি লক্ষে ১৩৭৭.১টি অপরাধ নথিভুক্ত হয়েছে।

সুরক্ষিত শহরের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। সেখানে প্রতি লক্ষে ৩৩২.৩টি অপরাধ হয়। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পুনে। মুম্বইয়ে প্রতি লক্ষে ৩৫৫.৪টি অপরাধ হয়েছে।

২০১৬ সাল থেকেই কলকাতায় অপরাধ প্রবণতা কমছে। সেই বছর শহরে প্রতি লক্ষে কগনিজেবল অফেন্স বা আদালতগ্রাহ্য অপরাধ রেকর্ড করা হয়েছিল ১৫৯.৬। গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এনসিআরবি-র ২০২৩ সালের রিপোর্ট বলছে, এই সংখ্যাটা কলকাতায় সংশ্লিষ্ট বছরে ৮৩.৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *