দেশের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা! আইনজীবী যা কাণ্ড ঘটালেন সুপ্রিম কোর্টে, অবাক করা ঘটনা

কলকাতা- সুপ্রিম কোর্টের মধ্যেই ভারতের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের দিকে জুতো ছোড়ার চেষ্টা! আইনজীবীর কাণ্ডে অবাক গোটা দেশ।

এদিন ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আইনজীবীদের কথা শোনা হচ্ছিল। সেই সময় ডায়াসে চলে আসেন এক আইনজীবী। আর পা থেকে জুতো খুলে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ছোড়ার চেষ্টা করেন।

বিষয়টি দেখতে পেয়েই ওই আইনজীবীকে তড়িঘড়ি আটকে দেন নিরাপত্তারক্ষীরা। আদালত কক্ষের বাইরে বের করে দেওয়া হয় তাঁকে। আদালতকক্ষ থেকে বের করার সময় ওই আইনজীবীকে বলতে শোনা যায়, ‘সনাতন ধর্মের অপমান সহ্য করব না।’ যদিও কোন প্রেক্ষিতে ওই আইনজীবী সেই মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়। 

অবশ্য এই ঘটনায় বিন্দুমাত্র বিচলিত হননি ভারতের প্রধান বিচারপতি। বরং যে আইনজীবীরা আদালতকক্ষ হাজির ছিলেন, তাঁদের সওয়াল চালিয়ে যেতে বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘এসব ঘটনায় বিচলিত বা বিভ্রান্ত হবেন না। এসব ঘটনা আমায় প্রভাবিত করে না।’ তবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে শীর্ষ আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা বিভাগ।

সূত্রের খবর, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে, কেন তিনি ভারতের প্রধান বিচারপতির দিকে জুতো ছুড়তে চেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *