ভোটমুখী বিহারে পরিচয়পত্র নিয়ে নতুন নির্দেশিকা! এপিক কার্ড ছাড়া আর কী কী বৈধ, জানিয়ে দিল কমিশন

কলকাতা – বিহারে SIR প্রক্রিয়া সম্পন্ন করার পর এবার ভোট দানের পালা। তাই ভোটার তালিকা নাম থাকা ভোটার দের ভোট দান করার জন্য এপিক কার্ড ছাড়া ১২ টি বিকল্প সচিত্রযুক্ত পরিচয়পত্র মধ্যে যে কোনো একটা ব্যবহার করে ভোট দিতে পারবেন বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন।

শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে ১৯৫১ সালের জাতীয় নির্বাচন কমিশনের জনপ্রতিনিধিত্ব আইন ও ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার ক্ষমতা ব্যবহার করে পদক্ষেপ গ্রহণ করল। যার ফলে ভোটার দের সনাক্তকরণ কে আরো সহজ ও ভোট কেন্দ্রে তার ভোট অধিকারের গোপনীয়তা বজায় রাখতে ভোটার দের ছবিযুক্ত পরিচয়পত্র জারি করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।

বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ বিভিন্ন উপনির্বাচনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দের একই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে যে বিহার বিধানসভা নির্বাচন সহ ৮ টি উপনির্বাচনের সব জায়গায়ই প্রায় ১০০ % ভোটার কার্ড প্রদান করার কাজ শেষ হয়েছে। কমিশন জানিয়েছে যে নির্বাচনী তালিকা চূড়ান্ত প্রকাশের 15 দিনের মধ্যে নতুন ভোটার দের কাছে এপিক কার্ড প্রদান নিশ্চিত করার জন্য সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দের নির্দেশ দিয়েছে।

জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে সমস্ত ভোটারদের নাম তালিকায় রয়েছে অথচ তারা এখন পর্যন্ত এপিক কার্ড পায়নি। তাদের সুবিধার্থে জন্য বিকল্প 12 টি সচিত্র পরিচয়পত্র মধ্যে যে কোনো একটা দেখানোর অনুমতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিকল্প নথিপত্র অনুযায়ী 1) আধার কার্ড, 2) মানেরেগা জব কার্ড, 3) ছবিসহ পোস্ট অফিসের পাসবুক বা ব্যাংকের পাসবুক,4) শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে প্রকল্পের স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড বা আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড, 5) ড্রাইভিং লাইসেন্স, 6) প্যান কার্ড 7) এনপিআর বা National Population Register of India অধীনে থাকা Registrar General of India বা আরজিআই দ্বারা জারি স্মার্ট কার্ড , 8) ভারতীয় পাসপোর্ট, 9) ছবিসহ পেনশনের নথি,10) কেন্দ্রীয় বা রাজ্যের সরকার/ পাবলিক সেক্টর উন্ডারটেকিং/ পাবলিক লিমিটেড কোম্পানি দ্বারা কর্মচারী দের জারি করা ছবি সহ পরিচয়পত্র,11) সাংসদ, বিধায়ক বা এমএলসির দ্বারা জারি পরিচয়পত্র 12) ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা জারি করা অন্যন্য প্রতিবন্ধী পরিচয়পত্র কার্ড দেখিয়ে তাদের ভোটের অধিকার গ্রহণ করতে পারবেন ভোটাররা।

তবে জাতীয় নির্বাচন কমিশন আবার মনে করিয়ে দিল যে ভোটের দিন ভোট গ্রহণ করার জন্য ভোটার তালিকায় নাম থাকা অনিবার্য। ভোটার তালিকায় নাম না থাকলে ভোটদান করতে পারবেন না সেই ভোটার বলে পরিষ্কার জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।

এছাড়া কমিশন জানিয়েছে যে পরদাশিন বোরকা বা পর্দা থাকা মহিলাদের ভোটে অংশগ্রহণের জন্য উৎসাহিত করার জন্য ভোট কেন্দ্রগুলোতে মহিলা পোলিং অফিসার বা অ্যাটেন্টেডেন্ট দের উপস্থিতিতে তাদের মর্যাদাপূর্ণ পরিচয় নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন। যাতে পরদাশিন মহিলাদের গোপনীয়তা নিশ্চিত করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানাল জাতীয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *