বিহার ভরসা রাখল NDA – তেই, মহাগটবন্ধন পড়ল মুখ থুবড়ে

কলকাতা – শুক্রবার সকালে বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই স্পষ্ট হয় রাজনৈতিক সমীকরণের নতুন রেখাচিত্র।

সকাল ৮টা থেকে গণনা শুরু হওয়ার পর পোস্টাল ব্যালটেই ভাগ্যের দরজা খুলে যায় নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএ-র জন্য। প্রথম এক ঘণ্টাতেই স্পষ্ট হয়ে যায়-এবারও ‘সুশাসন’-এর ডাকেই ভরসা রাখছেন বিহারের বড় অংশের ভোটার।


বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩। ম্যাজিক ফিগার ১২২। বিহারে গণনায় শুরু থেকেই এগিয়ে রয়েছে এনডিএ জোট। বিরোধীদের হয়ে অর্থাৎ মহাগঠবন্ধনের হয়ে, একাই লড়াছে আরজেডি। ২৪৩টি আসনের মধ্যে ২০০টিরও বেশি আসনে এগিয়ে এনডিএ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনডিএ’র এই উত্থান ২০১০ সালের বিধানসভা নির্বাচনে দলের রেকর্ড ছাড়িয়ে যাবে। সেবার ২০৬টি আসন জিতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিহারে ক্ষমতা দখল করে এনডিএ শিবির।

এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারের ‘রাজনৈতিক সমন্বয় এবং উন্নয়ন-কেন্দ্রিক’ প্রচার বহু ভোটারের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত নানা স্তরের ভোটাররা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ও সহযোগী দলের মধ্যে এই নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। বিহারের বিধানসভা নির্বাচনের ইতিহাসে গত ২০ বছরে কোন জোট এত ভোট শেয়ার পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *