ইমরান খান কি আদৌ বেঁচে আছেন? পাকিস্তানে বিরাট জল্পনা, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলের বিস্ফোরক দাবি

কলকাতা- পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান ক্রিকেটের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান এই মুহূর্তে কেমন আছেন? তিনি কি আদৌ বেঁচে আছেন!

এই প্রশ্ন ঘিরে ক্রমেই সরব হচ্ছে পাকিস্তানের রাজনীতি। এদিকে তারই মধ্যে ইমরান খানকে নিয়ে এক ইঙ্গিতবহ বার্তা দিলেন তাঁরই ছেলে কাসিম ও সুলেমান খান।

কাসিম ও সুলেমান খান, ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা ও ইমরানের সন্তান। এদিকে, শুধু কাসিমরাই নন, ব্রিটিশ সেলেব জেমাইমাও সরব হয়েছেন ইমরানের খোঁজ খবর নিয়ে।

কাসিম ও সুলেমান খান সদ্য দাবি করেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ভিতর এক মৃত্যু কুঠুরিতে আটকে রাখা হয়েছে ইমরানকে। তাঁর সঙ্গে দেখা করার আইনি ছাড়পত্র থাকলেও তাঁর সঙ্গে পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

কাসিমদের দাবি, গত ৪৭ দিন ধরে ইমরান খান সম্পর্কে কোনও তথ্য দেওয়া হচ্ছে না পাকিস্তানের প্রশাসনের তরফে। এদিকে, গোটা পাকিস্তান জুড়ে ছড়িয়েছে জেলবন্দি ইমরানের মৃত্যু নিয়ে নানান গুজব। তার প্রমাণ এখনও দিতে ব্যর্থ পাকিস্তানি কর্তৃপক্ষ।

আসিম মুনিরের সঙ্গে ইমরানের সম্পর্ক ঘিরেও নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে গোটা পাকিস্তানে। এই পরিস্থিতিতে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ এক এক্স পোস্টে লেখেন,’ ফোনেও কথা বলতে দেওয়া হচ্ছে না তাঁর সঙ্গে, কাউকে দেওয়া হচ্ছে না।’ ইমরান খানের ছেলে কাসিম ও সুলেমানের দাবি, ‘বাবা নিরাপদে আছেন, আহত আছেন, এমনকী বেঁচে আছেন কিনা তা না জানাও এক ধরণের মানসিক নির্যাতন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *