প্রতিটি ফোনেই এবার থেকে থাকতে হবে এই সরকারি অ্যাপ! নির্দেশ কেন্দ্রের, নতুন বিতর্ক!

কলকাতা- সোমবার সব মোবাইল নির্মাতা ও আমদানিকারকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে ভারত সরকারের টেলিযোগাযোগ দফতর।

ভারতে বিক্রির জন্য তৈরি বা আমদানি করা সমস্ত নতুন মোবাইল হ্যান্ডসেটগুলিতে আগে থেকে অবশ্যই ‘সঞ্চার সাথী’ অ্যাপ ইনস্টল থাকতে হবে।

প্রথমবারের মতো ফোন বা সেটআপ চালু করার সময় এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর কাছে স্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে এবং এটি কোনওভাবেই বন্ধ করা যাবে না।

উল্লেখ্য, ২০২৩ সালের মে’তে ‘সঞ্চার সাথী’ অ্যাপ এবং পোর্টাল চালু করা হয়েছিল।

‘সঞ্চার সাথী’ অ্যাপের ফলে কী কী লাভ হবে?

১) এই ‘সঞ্চার সাথী’ অ্যাপের আপনি জানতে পারবেন যে আপনার নামে কতগুলো মোবাইল কানেকশন অ্যাক্টিভ আছে।

২) হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের ক্ষেত্রে অভিযোগ করা এবং সেগুলি ব্লক করা।

৩) প্রতারণামূলক ওয়েব লিঙ্কগুলি সম্পর্কে রিপোর্ট করতে পারবেন।

৪) ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের যোগাযোগের নম্বর যাচাই করা।

৫) আপনি যে ফোন কিনেছেন, সেটি যাচাই করে দেখতে পারবেন।

এখন ওয়েবসাইটে গিয়ে প্রতারণার অভিযোগ করতে হয়। ফলে তুলনামূলকভাবে বেশি সময় নেয়। ‘সঞ্চার সাথী’ অ্যাপের মাধ্যমে সেই কাজটা অনেক সহজ এবং দ্রুত হবে। এমনকী ব্যবহারকারীদের আইএমইআই নম্বরও মনে রাখার দরকার হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *