বাংলার সাংসদদের নিয়ে বৈঠক মোদীর, খগেন মুর্মুর উপর হামলা প্রসঙ্গ উঠল মিটিংয়ে! প্রধানমন্ত্রী কী জানতে চাইলেন?

কলকাতা – সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এই আবহে আজ পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৈঠকে খগেন মুর্মুর ওপর হামলার বিষয়টি তোলা হয়। এই আবহে খগেন মুর্মুর ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদী।

রিপোর্ট অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয়েছিল প্রধানমন্ত্রী এবং বাংলার সাংসদদের বৈঠক। প্রসঙ্গত, ২০২৬ সালেই অনুষ্ঠিত হতে চলেছে বাংলার বিধানসভা নির্বাচন।

বৈঠকে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর এবং অন্যান্যরা। সেখানেই রাজ্যের সাংসদদের থেকে প্রধানমন্ত্রী জানতে চান খগেন মুর্মুর ওপর হামলার বিষয়ে।

এদিকে বৈঠকে অনুপস্থিত খগেনের স্বাস্থ্যের আপডেটও নেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাকি বিজেপি সাংসদরা অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে বাংলার বিজেপি নেতা-কর্মীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে।

উল্লেখ্য, অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পরিবদর্শন করতে গিয়ে তৃণমূল সমর্থকদের হামলার মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। সেই হামলাতেই খগেন মুর্মুর মুখে এবং বাঁ চোখের নিচে গুরুতর চোট লেগেছিল।

অভিযোগ, পরিকল্পিতভাবে প্রাণনাশের চেষ্টায় সেই হামলা করা হয়েছিল। এই আবহে অসুস্থ খগেন মুর্মু দিল্লি গিয়ে সংসদ অধিবেশনে যোগ দিতে পারছেন না। আর তাই অসুস্থ সাংসদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।

এদিকে, আজকের বৈঠকে নাকি প্রধানমন্ত্রীকে রাজ্যে আসার জন্য আবেদন জানান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এদিকে এই সবের মাঝেই দিল্লি গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *