টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে? বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ

কলকাতা-  রবিবার, ১৪ ডিসেম্বর বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত, ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। ফলে সপ্তাহান্তে ফের ভোগান্তি যাত্রীদের।

হুগলির রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে দ্বিতীয় হুগলি সেতুর Cable বদলের কাজ চলছে। সেই কাজের জন্য ফের রবিবার বন্ধ থাকছে সেতু।

রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনও গাড়ি যাতায়াত করতে পারবে না। বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে সব রকম যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়ি টার্ফ ভিউ রোড থেকে ঘোরানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *