সোনার পর এবার রুপোর দামে রেকর্ড! নতুন রেট দেখে অবাক সাধারণ মানুষ

কলকাতা- প্রতিদিন ওঠানামা করছে সোনা ও রুপোর দাম। তবে রুপোর দামে যে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তা বাজারে চাঞ্চল্য তৈরি করেছে। পরপর কয়েকদিন ধরে রুপোর দামে লাগাতার উত্থান অব্যাহত। শুক্রবার, ১২ ডিসেম্বরও রুপোর দামে সামান্য বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।

গতকাল যেখানে রুপোর দাম বেড়েছিল প্রায় ৯,০০০ টাকা। সেখানে আজ তা বাড়ল মাত্র ১০০ প্রতি কেজি। তবুও এই সপ্তাহে রুপোর দাম যে উচ্চতায় পৌঁছেছে, তা নজিরবিহীন। এমসিএক্স–এ রুপোর দাম একদফায় ১০,৬০০ বেড়ে ১,৯৯,২২০ প্রতি কেজি–তে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছে।

দেশের প্রধান শহর অনুযায়ী আজকের রুপোর দাম (১ কেজি)

দিল্লি ২,০১,১০০ টাকা।

মুম্বই ২,০১,১০০ টাকা।

আহমেদাবাদ ২,০১,১০০ টাকা।

চেন্নাই ২,০৯,১০০ টাকা।

কলকাতা    ২,০১,১০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *