টিকিট কনফার্ম কিনা জানা যাবে আগেই! রিজার্ভেশন চার্টে বড়সড় বদল আনল রেল

কলকাতা- রেল যাত্রীদের জন্য সুখবর। র্রিজার্ভেশন চার্ট তৈরিতে বড়সড় বদল আনল রেল।

এবার ট্রেন ছাড়ার অন্তত ১০ ঘণ্টা আগেই যাত্রীরা জানতে পারবেন, তাঁদের টিকিট কনফার্ম হয়েছে কিনা। মঙ্গলবার একটি নির্দেশিকা প্রকাশ করেছে রেল।

এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে র্রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হত। যাঁদের টিকিট আরএসি বা ওয়েটিং লিস্টে থাকত, মাত্র চার ঘণ্টা আগে তাঁরা সেটি জানতে পারতেন। সময় এবং অর্থ দুটোই নষ্ট হত।

রেলের তরফে জানানো হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে যে ট্রেনগুলি ছাড়বে, সেগুলির র্রিজার্ভেশন চার্ট আগের দিন সন্ধ্যে ৮টার মধ্যে প্রকাশ করা হবে। অন্যদিকে, দুপুর ২টো ১মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে যে ট্রেনগুলি ছাড়বে, সেগুলির র্রিজার্ভেশন চার্টও প্রকাশ করা হবে অন্তত ১০ ঘণ্টা আগে। রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যে ট্রেনগুলি ছাড়বে, সেগুলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *