কলকাতা- রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও একাধিকবার মুখ খুলেছেন তিনি। আর এবার সেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি!
রাজ্যপালের উদ্দেশে একটি মেইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর, তাতে লেখা আছে ‘Will Blast Him’। মেইল আসার পরই বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের নিরাপত্তা।
বৃহস্পতিবার ওই মেইল আসে রাজ্যপালের কাছে। এর পরই বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাতেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় রাজ্যপালের। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ ও সিআরপিএফ। যদিও এই প্রথমবার নয়, আগেও এভাবে হুমকি দেওয়া হয়েছে রাজ্যপালকে।
