মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকে হুমায়ুন কবীর! মুর্শিদাবাদে রাজনীতির নতুন সমীকরণ!

কলকাতা- মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল ঘটতে পারে! ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই!

ভরতপুরের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরমধ্যে রুদ্ধদ্বার বৈঠক নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।

বুধবার একটি হোটেলে সিপিএম নেতা মহম্মদ সেলিম ও তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের মধ্যে দীর্ঘ বৈঠক হয়।

সূত্রের খবর, বৈঠকে মুর্শিদাবাদের আসন রফা ও জোটের স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে হুমায়ুন কবীর একে ‘সদার্থক ও বন্ধুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

হুমায়ুন কবীরের নবগঠিত ‘জনতা উন্নয়ন পার্টি’ মহাজোটের একটি ফর্মুলা প্রস্তাব করেছে বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে সিপিএম ও কংগ্রেসকে ৬টি করে (মোট ১২টি) আসন ছাড়তে রাজি হুমায়ুন। বাকি ১০টি আসনে লড়তে চায় তাঁর নিজের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *