অর্থমন্ত্রীর দাবি, যুবশক্তি চালিত বাজেট! কোন কোন জিনিসের দাম কমল, কীসের দাম বাড়ল, রইল তালিকা

কলকাতা- ২০২৬ কেন্দ্রীয় বাজেটে একাধিক ক্ষেত্রে আমদানি শুল্ক কাটছাঁটের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। ফলে বিভিন্ন জিনিসের দাম কমতে চলেছে। বাড়তে চলেছে হাতেগোনা কয়েকটি জিনিসের দাম।

এমনিতে এবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, যুবশক্তি চালিত বাজেট। কর্তব্য ভবনে পেশ করা এটা প্রথম বাজেট। আর তাই তিনটি কর্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

প্রথমত, আর্থিক বৃদ্ধির হার ত্বরান্বিত করা। দ্বিতীয়ত, ভারতের মানুষের আকাঙ্খা পূরণ করা। তৃতীয়ত, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-র নীতি বজায় রেখে প্রত্যেকের অর্থবহ অংশগ্রহণ।

কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে?

১) কয়লা।

২) স্ক্র্যাপ বা ছাঁটের জিনিস।

৩) মদ।

৪) সিগারেট।

৫) তামাকজাত পণ্য।

কোন কোন জিনিসের দাম কমে যাবে?

১) লেদারের জিনিস।

২) ১৭ রকমের ক্যানসারের ওষুধ।

৩) সাত রকমের বিরল রোগের ওষুধ।

৪) বিদেশ ভ্রমণ (বিদেশের ট্যুর প্যাকেজ)।

৫) বিদেশে পড়াশোনা।

৬) মাইক্রোওয়েভ ওভেন।

৭) টিভির যন্ত্রপাতি।

৮) ক্যামেরা।

৯) ভিডিয়ো গেম তৈরির জিনিস।

১০) কফি ও ভেন্ডিং মেশিন।

১১) বিমানের যন্ত্রাংশ।

১২) সিএনজির সঙ্গে মিশ্রিত জৈব জ্বালানি।

১৩) শাড়ি।

১৪) সোলার প্যানেল।

১৫) সামুদ্রিক খাদ্য।

১৬) বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *