কলকাতা- অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি জেলায় বাঘের আক্রমণে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু। ঘটনার ঠিক দু’দিন পরেই উদ্ধার হল একটি বাঘিনীর নিথর দেহ।
মায়োদিয়া এলাকা থেকে উদ্ধার হওয়া এই বাঘিনীটির শরীরে গুলির ক্ষত পাওয়া গিয়েছে। বন্যপ্রাণের আক্রমণে মানুষের মৃত্যু এবং তারপরেই বাঘের এই রহস্যজনক মৃত্যু— এই জোড়া ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
সোমবার সন্ধ্যায় অরুণাচল প্রদেশ পুলিশের হেড কনস্টেবল চিকসেং মানপুং মোটরবাইকে করে যাওয়ার সময় একটি বাঘের আক্রমণের মুখে পড়েন। পরদিন সকালে মেহাও বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
