বিদায়বেলায় খুঁচিয়ে ‘সেভেন সিস্টার্স’-এর কথা তুললেন ইউনুস! দরদ উথলে উঠল জামাতের জন্যও

কলকাতা- বিদায়বেলায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কথা ভুলে গেলেন। কিন্তু সেভেন সিস্টার্স-এর কথা বলতে ভুললেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

মঙ্গলবার নয়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণে অনুষ্ঠানের আগে সোমবার রাতের দিকে জাতির উদ্দেশে ভাষণে ইউনুস দাবি করেন, বাংলাদেশের জন্য সমুদ্র নেহাতই ভৌগোলিক সীমারেখা নয়। বরং সমুদ্রই হল বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ত হয়ে যাওয়ার আধার।

এমনকী ‘সেভেন সিস্টার্স’, নেপাল এবং ভুটানকে নিয়ে ওই অঞ্চলে আর্থিক বিকাশের ব্যাপক সম্ভাবনা আছে বলে দাবি করেন ইউনুস।

যদিও তাঁর আমলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা হয়েছিল, তা নিয়েও নিজের ডাক পিটিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে একের পর এক অত্যাচারের ঘটনা ঘটেছে। মব তথা উন্মত্ত জনতার নামে চালানো হয়েছে তাণ্ডব। ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। কিন্তু সেইসব বিষয় নিয়ে বিদায়বেলায় কার্যত কুলুপ এঁটে থাকলেন ইউনুস।

নির্বাচনে হেরে যাওয়ায় নাম না করে জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন জোটকে ‘পেপটক’ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি জানান, নির্বাচনে বিএনপি জেতায় তারেকদের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। হেরে যাওয়া জামাতের নেতৃত্বাধীন জোটকেও অভিনন্দন জানাচ্ছেন। কারণ জামাতের নেতৃত্বাধীন জোট নির্বাচন জয়ী হতে না পারলেও অনেকের ভোট পেয়েছে।

তাঁর কথায়, ‘নারী ও শিশুর সুরক্ষায় যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, পারিবারিক হিংসতা প্রতিরোধ অধ্যাদেশ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে। নতুন এসব আইনের মাধ্যমে কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা নিশ্চিত করার পথ সুগম করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *